মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
spot_img
Homeসারাদেশঠাকুররগাঁওয়ে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ আহসান হাবিব।

ঠাকুররগাঁওয়ে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ আহসান হাবিব।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছাও প্রাণঢালা অভিনন্দন সহ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও দেশ এক্স রে ক্লিনিক এন্ড প্যাথলজি ও দেশ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ আহসান হাবিব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, ত্যাগ, সংযযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার অনন্য শিক্ষা।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা ভুলে গিয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলহাজ্ব মোঃ আহসান হাবিব বিশেষভাবে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন সকলের রোজা, ইবাদত ও নেক আমল কবুল হয় এবং সবার জীবন রহমত, বরকত ও নাজাতে পরিপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একসাথে ও এক কাতারে আনন্দ ভাগাভাগি করি—এটাই হোক আমাদের অঙ্গীকার।

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবারও বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments