বুধবার, মার্চ ১৮, ২০২৬
spot_img
Homeসারাদেশগাবতলীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা প্রদান

গাবতলীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা প্রদান

আমিনুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সর্ধন কুঠি গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিব রতন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, গাবতলীর সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জশিউর রহমান সোহেল, সোনারায় ইউপির চেয়ারম্যান রাজা মন্ডল, দিগদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু, জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব রক্ষক খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেষ বর্ধন, অফিস সহকারী আব্দুল ওয়াজেদ, বিএনপি নেতা এম জেড ইসলাম কামাল, সাঈদ, মোমিনুর রহমান দিপু, আব্দুর রশিদ, আবু সায়েম, রেলিন, মিল্টন, জরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, তানজারুল ইসলাম তুহিন, সদরুল ইসলাম সবুজ প্রমুখ। ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে ১লাখ ২১হাজার টাকা বিতরণ করেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার রাতে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সর্ধন কুঠি গ্রামে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments