বুধবার, মার্চ ১৮, ২০২৬
spot_img
Homeসারাদেশযশোর শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান, যশোর প্রতিনিধি:
যশোর শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে শহরের জয়তী সোসাইটি হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে সমাজে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি মোঃ আব্দুল কাদের। তিনি বলেন, ইফতার মাহফিল শুধু সৌহার্দ্য বৃদ্ধির নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন। তিনি তার সভাপতির বক্তব্যে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা ও শহর পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments