শনিবার, মার্চ ২৮, ২০২৬
spot_img
Homeসারাদেশদলগ্রাম বাজারে পেট্রোল-ডিজেল সিন্ডিকেটের অভিযোগ, তৌহিদ স্টোরের বিরুদ্ধে ক্ষোভ

দলগ্রাম বাজারে পেট্রোল-ডিজেল সিন্ডিকেটের অভিযোগ, তৌহিদ স্টোরের বিরুদ্ধে ক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রিকে কেন্দ্র করে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজারের তৌহিদ স্টোরের প্রোপ্রাইটর নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কৌশলে জ্বালানি তেল মজুদ ও নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছেন।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, চাহিদা থাকা সত্ত্বেও অনেক সময় খুচরা ক্রেতাদের কাছে পেট্রোল-ডিজেল বিক্রি করা হয় না। আবার নির্দিষ্ট কিছু ক্রেতার কাছে বেশি দামে সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, “বাজারে তেল পাওয়া গেলেও সহজে কেনা যায় না। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।”
এ বিষয়ে অভিযুক্ত তৌহিদ স্টোরের প্রোপ্রাইটর নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments