শনিবার, মার্চ ২৮, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুরে মোবাইল কোর্ট অভিযান, জ্বালানি তেল বিতরণে তদারকি জোরদার

শেরপুরে মোবাইল কোর্ট অভিযান, জ্বালানি তেল বিতরণে তদারকি জোরদার

মো মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান ও জ্বালানি তেল সরবরাহ-বিতরণ ব্যবস্থাপনা তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের অংশ হিসেবে শেরপুর সদর থানার মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অন্যদিকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে সদর উপজেলার হক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় লাইসেন্সবিহীন যানবাহন এবং বোতল বা কন্টেইনারে তেল বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments