শনিবার, মার্চ ২৮, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ: মিনি পাম্পে অভিযান, উদ্ধার ২৪ হাজার লিটার তেল

ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ: মিনি পাম্পে অভিযান, উদ্ধার ২৪ হাজার লিটার তেল

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর প্রতিনিধি:
গতকাল ২৮/০৩/২৬ খ্রি তারিখ বেলা ১২.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে ( মিনি পাম্প) অভিযান পরিচালনা করে ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ পাওয়া যায়।

অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments