রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশগোড়ল ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান রাজিব সরকারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

গোড়ল ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান রাজিব সরকারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান রাজিব সরকার বর্তমানে এলাকায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যাপক আলোচনায় রয়েছেন। তিনি “সীমান্ত জনতা ক্লাব”-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাজিব সরকার সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে তিনি নিয়মিতভাবে প্রতিবাদ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন। তার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এলাকার অনেকেই জানান, রাজিব সরকার একজন সৎ, সাহসী ও জনগণের পাশে থাকা ব্যক্তি। তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সমস্যার সমাধানে চেষ্টা করেন। ফলে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।

গোড়ল ইউনিয়নের বাসিন্দারা মনে করেন, রাজিব সরকার চেয়ারম্যান হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

তাই অনেকেই তাকে আগামীতে গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
এ বিষয়ে রাজিব সরকার বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।
সীমান্ত এলাকার মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেটাই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
এলাকাবাসীর প্রত্যাশা, একজন মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে রাজিব সরকার আগামী দিনে আরও বড় পরিসরে মানুষের সেবা করে যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments