শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
spot_img
Homeসারাদেশযৌথ অভিযানে পদ্মায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে...

যৌথ অভিযানে পদ্মায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের এ যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে জাটকা নিধন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments