শনিবার, এপ্রিল ১১, ২০২৬
spot_img
Homeসারাদেশদৌলতদিয়ায় বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদকের পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি লাখ টাকা

দৌলতদিয়ায় বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদকের পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি লাখ টাকা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আ. মান্নানের একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে দৌলতদিয়া মেসার্স কফিল ফিলিং স্টেশন সংলগ্ন ওই ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত বাড়ির মালিক, ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা খড়-কুটা ও লাকড়ি সম্পূর্ণ পুড়ে যায়। জানা গেছে, ঘরটি বসবাসের জন্য নির্মাণ করা হলেও এখনো সেখানে কেউ বসবাস শুরু করেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু বখাটেদের যাতায়াত থাকায় অসাবধানতাবশত ধূমপান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয়দের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘরটি মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং সেখান থেকেই আগুনের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. ইয়াহিয়া খান জানান, ভোর ৪টা ১০ মিনিটে ‘৯৯৯’-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশেপাশের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান আগুনের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments