বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeসারাদেশগভীর রাতে গোয়ালন্দে অভিযান: অবৈধ মাটি পরিবহনের সময় ড্রাম ট্রাক আটক

গভীর রাতে গোয়ালন্দে অভিযান: অবৈধ মাটি পরিবহনের সময় ড্রাম ট্রাক আটক

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের চরমহিদাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাতের আঁধারে মাটি বহনকারী একটি সাদা রঙের ড্রাম ট্রাক শনাক্ত করা হয়।
অভিযান টের পেয়ে ট্রাকের চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও চালক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ অবস্থায় ট্রাকটি জব্দের অংশ হিসেবে এর ব্যাটারি খুলে নিয়ে জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই এলাকায় গভীর রাতে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও যাতায়াতের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments