শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: স্বাস্থ্য সচেতনতায় জোরালো বার্তা

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: স্বাস্থ্য সচেতনতায় জোরালো বার্তা

নাজমুল সাদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে নানা সচেতনতামূলক কার্যক্রম।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সিরাজুল ইসলাম মানিক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাদ্যের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। পুষ্টি বৈষম্য দূর করে টেকসই জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়ানো হবে।

ডা. ফয়েজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌমিতা সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম, সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ এবং কবি দেলোয়ারসহ অন্যান্য বক্তারা।
বক্তারা তাদের বক্তব্যে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে কার্যকর সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে স্বাস্থ্যকর্মী, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সহযোগী সংস্থা যেমন— বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), সেভ দ্য চিলড্রেন ও ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে। সপ্তাহজুড়ে পুষ্টি বিষয়ক পরামর্শ, আলোচনা সভা, সেমিনার এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments