রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeসারাদেশব্রাহ্মণপাড়ায় দেড়মন গাঁজা উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় দেড়মন গাঁজা উদ্ধার

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল ২৫ এপ্রিল ভোর ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান ও তাদের সহযোগী ফোর্স থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ব্রাহ্মণপাড়া থানাধীন ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া ৮নং ওয়ার্ডের মাঈন উদ্দিন সরকারের বাড়ির পাশে ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা পিকআপ গাড়ির চালক/মালিক ও অন্যান্য সহযোগিদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা নং ২১(০৪)২৬ রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ওসি, ব্রাহ্মণপাড়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments