রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeসারাদেশঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নি*হ*ত দুই

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নি*হ*ত দুই

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সৈয়দপুর ও কোষারাণীগঞ্জ ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার সেলিনা (৩৫) এবং কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সেলিনা আক্তার ফসলি মাঠে কৃষিকাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, দুপুরে কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের ইলিয়াস আলী নিজের জমির ফসল দেখতে মাঠে যান। এসময় তিনি আকস্মিক বজ্রপাতের শিকার হন। বিকেলে স্থানীয় লোকজন তাকে ফসলি জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। একই দিনে দুই এলাকায় এমন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পীরগঞ্জ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments