দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলপুর উপজেলা ঠাকুরবাখাই এলাকায় কংস নদীতে পানি মাপার সময় এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।নিখোঁজ ব্যক্তি হলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী রাকিব তালুকদারের বাবা মোঃ আব্দুল হালিম তালুকদার রুপচান (৫০) তিনি পানি মেপে তথ্য ছেলে কে পাঠাতেন।
এলাকা সূত্রে জানা যায়,আজ সোমবার সকাল ৭ টার দিকে নদীতে মিটার দিয়ে পানি পরিমাপের সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।খবর শুনে ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান।
স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার স্টেশনের ইনচার্জ “মোঃলুৎফর রহমান” জানান ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।এখনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধানে পরিবার ও এলাকাবাসী অপেক্ষা করছেন।



