দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার “সাদিয়া ইসলাম সীমা।” উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, ফুলপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম লিটন ও সাংবাদিক নাজিম উদ্দীন, খলিলুর রহমান, কামরুল ইসলাম খান সহ ফুলপুর ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
ফাইনাল খেলায় বালিকা রহিমগঞ্জ বনাম রুপসি প্রাইমারি স্কুল দল।বালিকা দলের রূপসী প্রাইমারি স্কুল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল বালক রহিমগঞ্জ বনাম বাগেধরা প্রাইমারি স্কুল দল অংশগ্রহণ করে।



