আজিজুর রহমান, (যশোর) চৌগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ২নং পাশাপোল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম। তিনি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক হোসেনের পুত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে—উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। চৌগাছা বাসী এ বিষয়ে সঠিক তদন্ত ও প্রকৃত জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন।
চৌগাছা মডেল থানার ওসি জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং যেই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও জরুরি বলে মনে করছেন সচেতন মহল।



