শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুরে সংবর্ধনায় সিক্ত এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

শেরপুরে সংবর্ধনায় সিক্ত এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

মো মাকসুদুর রহমান, শেরপুর জেলাপ্রতিনিধি:


শেরপুরে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শুক্রবার (৮ মে) বিকেলে শেরপুর সদরের চরপক্ষিমারী ইউনিয়নের শেরপুর-জামালপুর ব্রিজ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন। পরে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সংবর্ধনা শেষে তিনি পথসভা ও সংবাদ সম্মেলনে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রিয়াঙ্কা বলেন,
“দলীয় নেতাকর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। শেরপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, শেরপুর জেলার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
ডা. প্রিয়াঙ্কা বলেন, দলকে আরও সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এছাড়া তিনি গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments