বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeসারাদেশনওগাঁয় মানবাধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন (HRDS)-এর নতুন জেলা কমিটি গঠন

নওগাঁয় মানবাধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন (HRDS)-এর নতুন জেলা কমিটি গঠন

মোঃ মাহমুদুল হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি:

মানবাধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে ১২ মে ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ ও শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জারিফ শাহরিয়ার, যিনি নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন হোসেন, যিনি নওগাঁ মেডিকেল কলেজের এমবিবিএস ২য় বর্ষের শিক্ষার্থী।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে মনিরুল ইসলাম শামীম এবং মোছা. শাফিয়া দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান তন্ময়, মোছা. সুমাইয়া এবং মো. মহসিন আলী।
সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে বিভিন্ন সম্পাদকীয় পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক রাকিব হোসাইন, অফিস সম্পাদক মাশরুম আহমেদ মিতুল, এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির ইসলাম।
প্রচার ও প্রকাশনা খাতে দুটি পৃথক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মোছা. তানজিলা খানম এবং সাফিউল ইসলামকে।
এছাড়া সংখ্যালঘু বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, গবেষণা সম্পাদক খন্দকার আজিজুর রহমান, এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ বিন সাইদে রাফি।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাকমিলা আক্তার, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক হাসানুল বন্না, এবং ডকুমেন্টেশন সম্পাদক মো. হাসিবুল হাসান।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম, কর্মশালা ও কর্মসূচি সম্পাদক মতিউর রহমান, এবং ফ্যাক্ট-ফাইন্ডিং ও তদন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল আহমেদ।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে লাবণ্যা প্রভা, সিয়াম নবী, শাহিন আলম এবং তানভীর আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে কাজ করাই এই কমিটির প্রধান লক্ষ্য। নবগঠিত কমিটি আগামী দিনে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও সফলতা কামনা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments