শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনায় ইয়াবার ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩ মাদকসেবীকে জেল জরিমানা

হোমনায় ইয়াবার ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩ মাদকসেবীকে জেল জরিমানা

নাজমুল সাদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে মোবাইল কোর্ট ভ্রাম্যমান আদালতে মাধ্যমে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোমনা থানার এসআই ছোটন শর্মা সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করা কালে হোমনা সরকারি ডিগ্রি কলেজে অভিযান পরিচালনা করে তিনজন মাদক সেবনকারীকে কলেজের ভিতরে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের মোবাইল কোর্টের পরিচালনা করে মো: ফাহিম সরকার (২২), পিতা- মো: বকুল সরকার, সাং-হোমনা পশ্চিম পাড়াকে ৩ মাস, ২) মো: আকাশ (২০), পিতা- মৃত লতিফ, সাং- হোমনা পশ্চিম পাড়া ও ৩) মো: সাজ্জাদ (২৪), পিতা- মো: নীল মিয়া, সাং- শ্রীমদ্দিকে ২ মাস করে সাজা এবং ১০০ টাকা করে জরিমানা করেন বলে জানান যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments