গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার গাবতলী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক মেয়র সাইফুল ইসলাম পারিবারিকভাবে শখের বসে একটি গাভি দিয়ে খামার শুরু করেন। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই প্রায় ১০ বছর আগে তিনি গড়ে তোলেন একটি মানবিক ডেইরি খামার,
যার নাম মেসার্স সায়মা এগ্রো ফার্ম। বর্তমানে তার খামারে ৩০টি গাভীসহ প্রায় ৬০টি গরু লালন-পালন করা হচ্ছে। খামারটিতে ১০ থেকে ১২ জন
নারী ও পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রতিবছর বেকার যুবক ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে
স্বল্পমূল্যে বকনা ও ষাঁড় বাছুর বিতরণ করেন থাকেন। এ খামার হতে পার্শ্ববর্তী পদ্মপাড়া গ্রামের আব্দুর রহিম নামের বেকার যুবক স্বপ্লমূল্যে একটি বকনা ক্রয় সফলতা পেয়েছেন। এখন তার খামারে ১০ থেকে ১২ টি গাভী হতে দৈনিক প্রায় ৯০ লিটার দুধ বিক্রি করেন। এছাড়া খামার থেকে অনেক নারী গোবর সংগ্রহ করে ভার্মি কম্পোট সার তৈরী করেন। সুফলভোগীর মধ্যে ফাতেমা নামে একজন নারী এই খামার থেকে গোবর সংগ্রহ করে জৈব সার তৈরি করে বাজারে বিক্রি করছেন এবং স্বাবলম্বী হচ্ছেন।
উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রতি বছর রমজান মাসজুরে তার খামারের উৎপাদিত দুধ ন্বপ্ল মুল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করেন। এতে সাধারণ মানুষের নিরাপদ প্রানিজ আমিষের চাহিদা পূরনে ব্যাপক ভূমিকা পালন করছেন। এছাড়া খামারটির গোবর হতে ভার্মি কম্পোস্ট তথা জৈবসার জমিতে ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদিত হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম জানান, সায়মা এগ্রো ফার্মে নিয়মিত বিভিন্ন রোগের টিকা প্রদান, কৃমিনাশক খাওয়ানো, সুষম খাবার পরিবেশন ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার কারণে রোগবালাই নেই বললেই চলে ফলে খামারটি হতে উৎপাদিত পণ্য নিরাপদ। তিনি আরও বলেন বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ প্রানিজ প্রোটিন উৎপাদনে খাবারটি অগ্রণী ভূমিকা পালন করেছে। উদ্যোক্তা সাইফুল ইসলামের এই মানবিক ও কর্মসংস্থানমুখী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।



