শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার গাবতলীর সুখানপুকুরে রিক্সা ভ্যান শ্রমিক দলের কর্মি সভা অনুষ্ঠিত

বগুড়ার গাবতলীর সুখানপুকুরে রিক্সা ভ্যান শ্রমিক দলের কর্মি সভা অনুষ্ঠিত

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ

১৫ মে বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে চত্বরে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জনাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু।

উদ্বোধন করেন জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামাণিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দল শহর শাখার সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিন পাইকার, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন ব্যাপারী, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, অটোভ্যান রিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুখানপুকুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুদ রানা ও সাবেক সদস্য সচিব ইউসুফ আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা শাহ আলম।

সভা শেষে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল সুখানপুকুর ইউনিয়ন শাখার ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments