মঙ্গলবার, জুন ২, ২০২৬
spot_img
Homeসারাদেশনীলফামারীতে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীতে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নীলফামারী সদর থানার গাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে নীলফামারী পুলিশ লাইন্সগামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারি সার গুদাম সংলগ্ন সড়ক সেতুর ওপর থেকে মোঃ সুমন ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার টুপামারী এলাকার বন বিভাগ মহল্লার মৃত জমির উদ্দিনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সুমন ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ২ জুন ২০২৬। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments