মঙ্গলবার, জুন ২, ২০২৬
spot_img
Homeসারাদেশগোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরন্নিসা সিদ্দিকার আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল এলাকার হাজীবাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গণে হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো. শামসুল আল বরাটীসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরন্নিসা সিদ্দিকা বলেন, দেশের বিচারব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন। তিনি বলেন, “বাংলাদেশ এখন আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোও যুগোপযোগী হওয়া জরুরি। আমরা চাই আধুনিক ও কোরআনের আদর্শভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালিত হোক।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments