বগুড়া প্রতিনিধি: ২ জুন বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুপালী খাতুনের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এমআর ইসলাম রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহস্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



