মঙ্গলবার, জুন ২, ২০২৬
spot_img
Homeসারাদেশগাবতলীর তিনমাথায় মোবাইল কোর্ট, দুই মোটরসাইকেল চালককে জরিমানা

গাবতলীর তিনমাথায় মোবাইল কোর্ট, দুই মোটরসাইকেল চালককে জরিমানা

গাবতলী, বগুড়া প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান এর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি শামিম হোসেন উপজেলার তিনমাথা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করার অপরাধে দুইজন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার কেন্দ্রবিন্দু তিনমাথা এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে তিন দিকের সড়কে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সিএনজি, অটোরিকশাসহ সকল ধরনের যানবাহনের পার্কিং ও যাত্রী উঠানামা নিষিদ্ধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল নির্ধারিত দূরত্ব চিহ্নিত করে ডিমারকেশন করা হবে।
নির্দেশনা অমান্য করে যত্রতত্র গাড়ি পার্কিং বা যাত্রী উঠানামা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments