সোমবার, জুন ৮, ২০২৬
spot_img
Homeসারাদেশমানবিক ডাকে সাড়া চান আব্দুল মালেক, লক্ষ্য অসহায় শিশুদের সহায়তা

মানবিক ডাকে সাড়া চান আব্দুল মালেক, লক্ষ্য অসহায় শিশুদের সহায়তা

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর উপজেলা প্রতিনিধি:

ফুলপুর উপজেলার এমন অসহায় অনাথ ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে চেয়েছেন আব্দুল মালেক, যাদের মাথার উপরে আকাশ এবং পায়ের নিচে মাটি ছাড়া আর কোনো আশ্রয় নেই। যে শিশুদের মা-বাবা কেউই বেঁচে নেই এবং যাদের আত্মীয়-স্বজনদের আর্থিক অবস্থা এতই নাজুক যে, শিশুদের দায়িত্ব নেওয়া তাদের পক্ষে অসম্ভব, তাদের খুঁজে বের করতে তিনি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।

​মূলত, যেসব এতিম শিশু চরম অনিশ্চয়তার মধ্যে জীবন অতিবাহিত করছে এবং যাদের জীবন প্রতিষ্ঠার জন্য নিজস্ব কোনো অবলম্বন নেই, তাদের সহায়তার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​এ বিষয়ে আব্দুল মালেক বলেন, “আমি এমন শিশুদের খুঁজছি যারা সত্যিই বড় অসহায়। যাদের দেখার মতো কেউ নেই, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। ফুলপুর উপজেলার কোনো এলাকায় যদি এমন কোনো অভিভাবকহীন শিশু থাকে, দয়া করে আমাকে জানান। আপনাদের একটি তথ্য হয়তো একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।”

​ফুলপুর উপজেলাবাসীর কাছে বিনীত অনুরোধ, আপনাদের আশেপাশে যদি এমন কাউকে খুঁজে পাওয়া যায়, তবে আব্দুল মালেকের সাথে যোগাযোগ করে তথ্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিন। আপনার দেওয়া একটি ছোট তথ্যই হতে পারে অসহায় এই শিশুদের বেঁচে থাকার নতুন প্রেরণা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments