বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতগাইবান্ধায় শিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গাইবান্ধায় শিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গাইবান্ধা, ২৫ আগস্ট ২০২৫: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, “আদর্শ মানুষ গঠন ও নৈতিক শিক্ষার বিস্তার ছাড়া একটি সুস্থ সমাজ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব নয়। ছাত্রশিবিরের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।”

তিনি আরও বলেন, জাতির পুনর্জাগরণের জন্য ঈমান, নৈতিকতা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ তরুণ প্রজন্মের বিকল্প নেই। শিবির দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ঈমানি চেতনা, আদর্শ চরিত্র এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments