শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeসর্বশেষলক্ষ্মীপুরে জমি বিরোধে চাচার হামলায় ভাতিজা নিহত, ২ আহত

লক্ষ্মীপুরে জমি বিরোধে চাচার হামলায় ভাতিজা নিহত, ২ আহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নিহত হয়েছেন। সানোয়ার হোসেন ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ব্রহ্মপাড়া ওয়ার্ডের জামায়াতের আমির ছিলেন।

হামলায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫)ছোট ভাই আরিফ হোসেন (১৯) মারাত্মক আহত হন। সানোয়ার হোসেন এক ছেলে সন্তানের জনক এবং ব্রহ্মপাড়া গ্রামের করাতিবাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫)রাহাত হোসেন (২২) কে আটক করেছে।

সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, চাচা কামাল হোসেনের সঙ্গে তার স্বামীর জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। শনিবার দুপুর ১২টার দিকে সানোয়ার বাড়ির পুকুরের ঘাটলায় গেলে চাচা ও তার সন্তানরা তাকে পিটিয়ে হত্যা করেন। হামলার সময় তার মা ও ভাইও আহত হন।

আহত হাসিনা বেগম বলেন, “কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের ওপর হামলা করতো। আজ তারা প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

রামগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচা কামাল হোসেন সানোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহত সানোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments