বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিঅন্যান্যআইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই: রাশেদ প্রধান

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই: রাশেদ প্রধান

ঢাকা, ২ অক্টোবর ২০২৫ – জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আইনি ভিত্তি ছাড়া যে কোনো সরকার জুলাই সনদকে অস্বীকার করতে পারে। তিনি বলেন, “আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের মূল্য ভাংগারি দোকানের পুরাতন কাগজের মতো।”

বৃহস্পতিবার পল্টনস্থ জাগপা কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এই মন্তব্য করেন।

তিনি বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ বা হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথচলা ও দেশের উন্নয়নের দিকনির্দেশনা। সমাজের সব শ্রেণির মানুষকে এর আইনি ভিত্তির পক্ষে সচেতন হতে হবে।”

রাশেদ প্রধান আরও বলেন, “আজ এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারি চাকরিজীবী, বাস চালক, পরিচ্ছন্ন কর্মী, গার্মেন্টস কর্মী, পত্রিকার হকার—সব শ্রেণির মানুষ একসাথে উপস্থিত হয়েছেন। মাসিক উপার্জন যাই হোক, প্রত্যেক ভোটের মূল্য সমান। তাই আমাদের পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত, যাতে প্রতিটি ভোট কাজে আসে।”

তিনি সরকারের কাছে দাবি করেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের অপরাজনীতি বন্ধ করতে হবে এবং ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এর আগে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সূচনা বক্তব্যে দলের ৭টি দাবি তুলে ধরেন এবং সভায় উপস্থিতরা সেগুলো নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments