মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
spot_img
Homeসর্বশেষবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী নববর্ষ ২০২৬ প্রকাশনা উৎসব শুরু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী নববর্ষ ২০২৬ প্রকাশনা উৎসব শুরু

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী নববর্ষ ২০২৬ প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠান শুরু হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, ডাকসু জিএস এস. এম. ফরহাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল, মেডিকেল জোন সভাপতি ডা. জায়েদ আহমেদ এবং ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম

উদ্বোধনীতে কেন্দ্রীয় সভাপতি প্রকাশনা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এরপর সকল প্রকাশনার মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল। কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের অন্যান্য সদস্যরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

প্রদর্শনীর স্টলগুলো ঘুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, প্রকাশনা উপহার বিতরণ করেন এবং মন্তব্য বোর্ডে স্বাক্ষর করেন। স্টলগুলোতে ছিল জুলাই স্মারক গ্রন্থ, বাংলা ও ইংরেজি ডায়েরি, বিভিন্ন ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, জুলাই স্মৃতি সংকলন, প্রকাশনা আর্কাইভ, বিজ্ঞান বন্ধু, শিশু-কিশোর কার্নিভাল ও মন্তব্য বোর্ড।

উৎসব চলবে ৯ ও ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments