বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়ঢাকায় মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড: ডিএমপি

ঢাকায় মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড: ডিএমপি

রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ হিসাবে চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় ২০০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পারিবারিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক বিবাদ ও এলাকায় আধিপত্য বিস্তার—এ ধরনের নানা কারণেই এসব ঘটছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন,
“রাজধানীতে মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড হয়ে থাকে। এ বছরও সেই গড় বজায় রয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় পুলিশ জোরালো অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত বাকি দুইজনকে ধরতে অভিযান চলছে।

তালেবুর রহমান বলেন, “বাকি দুজন গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের মূল কারণ স্পষ্টভাবে জানা যাবে।”

তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments