বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিপাবনার চাটমোহরে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার আসামি মহিলা দলের বহিষ্কৃত ২ নেত্রী...

পাবনার চাটমোহরে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার আসামি মহিলা দলের বহিষ্কৃত ২ নেত্রী গ্রেপ্তার

পাবনার চাটমোহরে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা উপজেলা মহিলা দলের বহিষ্কৃত দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—চাটমোহর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি (বহিষ্কৃত) ও মধ্য শালিখা মহল্লার বাসিন্দা বুড়ি সরকার (৪২), এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) ও বালুচর মহল্লার বিএনপি নেতা সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ আগস্ট বিকেলে চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া এলাকায় বিএনপির এক কর্মসূচিতে যোগ দিতে যান উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা। এ সময় পূর্ব বিরোধের জেরে রহিমা ও বুড়ি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে স্বর্ণা আহত হন। পরে তিনি ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ এনে তাঁদেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুজনকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments