শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিঅচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান—এ আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে ফিরে মানুষের হাল ধরবেন, একই সঙ্গে দেশের রাজনীতিতেও নেতৃত্ব দেবেন। নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশকে আরো এগিয়ে নেবেন বলেও তিনি উল্লেখ করেন। বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, দেশের জন্য এই মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক এবং তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন। দেশজুড়ে মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন—এ প্রত্যাশা করেন তিনি। এ সময় তিনি ‘সংস্কার’-এর নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমালোচনা করে বলেন, যারা সংস্কারের কথা বলে তারা আসলে এর অর্থই বোঝে না, তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments