বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, অভিযুক্তের সন্ধান দিতে সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। এ সময় মোটরসাইকেলে আসা দুইজন খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments