বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিরিজভীর অবস্থানকে সাধুবাদ জানিয়ে দুঃখ প্রকাশে সাদিক কায়েম

রিজভীর অবস্থানকে সাধুবাদ জানিয়ে দুঃখ প্রকাশে সাদিক কায়েম

রিজভীর প্রশংসা করে এবার নিজেও দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে দেওয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুঃখ প্রকাশ করায় তার প্রশংসা করে নিজেও দুঃখ প্রকাশ করেছেন সাদিক কায়েম। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সাদিক কায়েম লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করেছেন, যা তিনি ব্যক্তিগতভাবে সম্মান ও সাধুবাদ জানান। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবেই, কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়; এ ক্ষেত্রে রিজভীর অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে তাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা, যাদের বিষয়ে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে আরেকটি বিষয় স্পষ্ট করে তিনি লেখেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর দেওয়া একটি পোস্টে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি দুঃখিত এবং গঠনমূলক সমালোচনা ও মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments