বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতায় সরকার

হাদির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতায় সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, মানুষকে ভয় দেখাতে এবং নির্বাচনের পরিবেশ ভীত ও দুর্বল করতে পরিকল্পিতভাবে এ ধরনের হামলা করা হচ্ছে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমেই এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার উপযুক্ত জবাব দেবে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় রয়েছে এবং এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেত। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, বিকৃত তথ্য ছড়িয়ে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তবে জুলাই আন্দোলনের সময় সেই ভূমিকার ব্যত্যয় ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। সে সময় সঠিক তথ্য প্রচার করা হয়নি, করা যায়নি কিংবা করতে দেওয়া হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, সরকার তথ্য বিকৃতির পক্ষে নয় এবং গণমাধ্যমকে শক্তিশালী ও গণমুখী হিসেবে দেখতে চায়। তথ্য যেন খণ্ডিত বা বিকৃতভাবে উপস্থাপন না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments