রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়বিকেলে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

বিকেলে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য—এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে কর্মসূচি শুরু হবে। এতে অংশ নেবেন দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা-স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ; কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর ভারতীয়দের আনন্দ-উল্লাসের অভিযোগও তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হবে; নির্ধারিত সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির দায় দিল্লি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ভারত ও তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন চায় না; এ কারণেই একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার ডাক দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments