রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, একজন আটক

হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, একজন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফয়সালের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করে র‍্যাব। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী গুলি করে, যা হাদির মাথায় লাগে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments