জুলাই ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি মঙ্গলবার রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু হয়। কর্মসূচিটি মধ্য বাড্ডার দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরিস্থিতি বিবেচনায় সেখানে মার্চ কর্মসূচি স্থগিত করে সমাবেশে রূপ দেওয়া হয়।
মধ্য বাড্ডায় অবস্থান নিয়ে জুলাই ঐক্যের নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে না এবং ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই সঙ্গে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতারা।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।



