রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতযুক্তরাজ্য সফরে জামায়াত আমির: ফিরতি পথে করবেন ওমরাহ পালন

যুক্তরাজ্য সফরে জামায়াত আমির: ফিরতি পথে করবেন ওমরাহ পালন

দলীয় ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য সফরে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় দলের শীর্ষ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়াই এ সফরের মূল উদ্দেশ্য। সফরে তার ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম তার সঙ্গে রয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, লন্ডনে নির্ধারিত কার্যক্রম শেষ করার পর ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। সফরসূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

এদিকে লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাডভোকেট জুবায়ের বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments