রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে দোয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার

অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে দোয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি এ বিষয়ে ফোনে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন হাদির খোঁজখবর নেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণের কথা তুলে ধরেন।

ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে জানান, সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হলেও হাদির শারীরিক অবস্থা এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়টি শোনার পর প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে একই দিন এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments