বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো এবারের ভর্তি লড়াই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো এবারের ভর্তি লড়াই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ভর্তি পরীক্ষা দিতে সকাল থেকেই ক্যাম্পাসে ভিড় করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি, ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ১০১ জন শিক্ষার্থী। আজকের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে প্রথম তিন শিফটে নারী শিক্ষার্থীদের এবং পরবর্তী তিন শিফটে পুরুষ শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ‘বি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর ‘সি-১’ ও ‘ডি’ ইউনিটের একাংশের এবং ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট অংশের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ২৮ ডিসেম্বর ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বাকি অংশের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments