বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিভারতবিরোধী প্রতিবাদে দূতাবাস অভিমুখে একক পদযাত্রায় রাশেদ প্রধান

ভারতবিরোধী প্রতিবাদে দূতাবাস অভিমুখে একক পদযাত্রায় রাশেদ প্রধান

ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে একা হেঁটে গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড থেকে, যেখানে আগে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, রোববার সকাল ১০টায় তিনি এই পদযাত্রা শুরু করেন। পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, ‘হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা এবং হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।’ জাগপা মুখপাত্র আরও জানান, অতীতে একাধিকবার মিছিলের মাধ্যমে দূতাবাসে স্মারকলিপি বা পত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আটকে দিয়েছে। তাই এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন। রাশেদ প্রধান জানিয়েছেন, ভারতীয় দূতাবাসে তিনি সঙ্গে কালো গোলাপ নিয়েছেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments