বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকবিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী ইলন মাস্ক

বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে ৭৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইতিহাসে এবারই প্রথম কারও সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল। ফোর্বসের বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করার ফলে মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে গেছে। গত বছর বাতিল হওয়া এই শেয়ার অপশনের মূল্য ছিল ১৩৯ বিলিয়ন ডলার। চলতি সপ্তাহে প্রথম ব্যক্তি হিসেবে মাস্ক ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মালিকানা ছাড়িয়ে যান। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসার সম্ভাবনার খবরের পরেই তার সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে গেছে। ২০১৮ সালে করা মাস্কের পারিশ্রমিক প্যাকেজের মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার, তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ বলে বাতিল করেছিল। শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত উল্টে দিয়ে প্যাকেজটি পুনর্বহাল করে এবং জানায়, ২০২৪ সালের যে রায়ে চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত এবং মাস্কের প্রতি অন্যায়। এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ। বিনিয়োগকারীরা টেসলাকে শুধু বৈদ্যুতিক গাড়ির নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতি সমর্থনও জানান। ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments