বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিএনসিপির সঙ্গে আসন সমঝোতা চলছে—জামায়াত সেক্রেটারি জেনারেল

এনসিপির সঙ্গে আসন সমঝোতা চলছে—জামায়াত সেক্রেটারি জেনারেল

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল—জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিবিসি বাংলাকে তিনি এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।” তিনি আরও লেখেন, জামায়াতের কাছ থেকে এনসিপি শুরুতে ৫০ আসন দাবি করলেও দর কষাকষির শেষ পর্যায়ে তা কমে ৩০ আসনে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেসব আসনে জামায়াতকে সহযোগিতা করবে। আব্দুল কাদের আরও দাবি করেন, সমঝোতার ৩০ আসনে কারা প্রার্থী হবেন, তা চূড়ান্ত করার দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজন প্রতিনিধিকে দেওয়া হয়েছে। তিনি হলেন জামায়াতের অন্যতম আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারী এবং জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজনের সমন্বয়েই এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments