বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটির সদস্যদের ভোটের ভিত্তিতে ২০২৬ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত হন। শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। নতুন সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।



