শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদি ইস্যুতে ফেসবুক পেজ উধাও, নেপথ্যে ভারতীয় হাতের অভিযোগ

হাদি ইস্যুতে ফেসবুক পেজ উধাও, নেপথ্যে ভারতীয় হাতের অভিযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, তাকে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতা রয়েছে। শহীদ হওয়ার পর হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এবং আধিপত্যবাদের আইকনে পরিণত হয়েছেন। তার জানাজায় সকল মত-পথ ও শ্রেণি-পেশার প্রায় দেড় মিলিয়ন মানুষের উপস্থিতি এ বিষয়টির প্রমাণ। মাত্র ৩২ বছরের এই তরুণ এখন শুধু বাংলাদেশে নয়, বরং তার আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের গল্প দুনিয়ার নানা দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ করেছে, বিশেষ করে পাকিস্তানে এটি ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতের স্বাধীনতাকামী শিখ নেতারাও বিষয়টিকে প্রচার করছেন এবং বিশ্বের কয়েকটি দেশে হাদির হত্যায় ভারতকে দায়ী করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। হাদিকে নিয়ে শিখ নেতাদের একই কর্মসূচির কারণে তিনি ভারতীয় আধিপত্যবাদবিরোধীদের প্রতীক হয়ে উঠেছেন। এর ফলে ভারত ফুঁসে উঠেছে এবং হাদি ইস্যুকে বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে সরাতে অনৈতিক পদক্ষেপ নিয়েছে। হাদি ইস্যুতে যারা ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও পেজ উধাও হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ৩০ লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজও উধাও হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের হাদিকে নিয়ে দেওয়া পোস্ট রিপোর্ট করে পেজটি রিমুভ করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এক পোস্টে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শহীদ হাদির কবিতা আবৃত্তির ভিডিও অপসারণের পেছনেও মেটা-তে কর্মরত কিছু ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তার ভূমিকা রয়েছে। তিনি লিখেছেন, এই গোষ্ঠীটি শেখ হাসিনার শাসনামলে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক ও জিয়াউল আহসানের সঙ্গে সমন্বয় করে বিরোধী রাজনৈতিক মতাদর্শের কণ্ঠ রোধে কাজ করত। একই ধারাবাহিকতায় তারা মেটার অভ্যন্তরীণ রিপোর্টিং ব্যবস্থার অপব্যবহার করে শহীদ হাদিকে ‘জঙ্গি/অপরাধী’ হিসেবে ট্যাগ করার চেষ্টা করছে এবং তাকে ঘিরে থাকা সব কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্র ফেক কপিরাইট রিপোর্ট দিয়ে জুলাইপন্থিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিজেবল করছে। এছাড়া এসবের পেছনে দেশীয় কিছু চক্রও জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments