শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতজামায়াতে নতুন মুখ, যুক্ত হলেন সদ্য বিদায়ী শিবির সভাপতি

জামায়াতে নতুন মুখ, যুক্ত হলেন সদ্য বিদায়ী শিবির সভাপতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকার বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এর আগে তিনি সংগঠনটির প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments