ভোটার তালিকায় যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হলেন। এর আগে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করা হয়। শনিবার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন তারেক রহমান। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান।



