শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeজাতীয়নির্বাচন স্থগিতের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নির্বাচন স্থগিতের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত করেছে জবি সিন্ডিকেট। নির্বাচনের স্থগিতাদেশের প্রতিবাদে ভিসি ভবনের তালা ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে। সকাল ৯টা ৪৫ মিনিটে নির্বাচন বন্ধের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্তের প্রতিবাদে সব প্যানেলের প্রার্থীরা ভিসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থী যোগ দেন। কয়েক হাজার শিক্ষার্থী ভিসি ভবনের গেট ভেঙে ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীরা ‘মানিনা, মানি না! নির্বাচন স্থগিত মানিনা!’ এবং ‘ভূয়া, ভূয়া!’সহ বিভিন্ন স্লোগান দেন। উত্তাল পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা দৃষ্টিগ্রাহ্য হয়ে ওঠে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব, শিবির সমর্থিত ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরাও বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments